আন্তর্জাতিক

কূটনৈতিক বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

কূটনৈতিক বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ইরানের কেশম দ্বীপে সীমিত পরিসরে সামরিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, কেশম দ্বীপে পরিচালিত এই হামলাকে বড় কোনো সামরিক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে না। এটি ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত আকারের একটি অভিযান। এর আগে একই ধরনের হামলা গোপনে পরিচালনার নজির রয়েছে বলেও জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ নতুন করে আঞ্চলিক উত্তেজনার বিষয়টি সামনে এনেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়া এবং যেকোনো সময় বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও স্পষ্ট হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, হামলার কয়েক ঘণ্টা আগেই ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি হওয়া সম্ভব।

এর আগে সোমবার (২ নভেম্বর) একই ধরনের আশাবাদ ব্যক্ত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুদ্ধের অবসান ঘটিয়ে একটি সমাধানে পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে।

বিষয়:ইরান যুক্তরাষ্ট্র হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…