চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রভসিমরানের সেঞ্চুরিতে প্লে অফের আশায় পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ পূর্বাহ্ণ ১৪, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনিংয়ে নেমে দেখেছেন দলের ব্যাটিং বিপর্যয়। সবাই দিতে পারেননি যোগ্য সঙ্গ। তবুও একাই চালিয়ে গেলেন লড়াই। আক্রমণাত্মক ব্যাটিং করে তুললেন সেঞ্চুরি। দিনশেষে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের ৩১ রানে জয়ের নায়ক তাই প্রভসিমরান সিং।

শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ৭ উইকেটে ১৬৭ রান করে। প্রভসিমরান ৬৫ বলে ১০ চার ও ৬ ছক্কায় একাই করেন ১০৩ রান। জবাবে দিল্লি ৮ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি।

আইপিএলের চলতি আসরের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকলেও পাঞ্জাবে প্লে অফে খেলার আশা এখনো টিকে আছে। ১২ ম্যাচে দলটির পয়েন্ট ১২। সমান খেলায় রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১২ হলেও তারা রানরেটে এগিয়ে থাকায় পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষে থাকা গুজরাট টাইটান্সের পয়েন্ট ১৬, দুইয়ে থাকা চেন্নাইয়ের ১৫। মুম্বাই ইন্ডিয়ান্স ১৪ পয়েন্ট নিয়ে তিনে এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।

পাঞ্জাব ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। স্যাম কারেনকে নিয়ে চতুর্থ উইকেটে প্রভসিমরান ৭২ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। ২৪ বলে এক চারে ২০ রানের ধীরগতির ইনিংস খেলা স্যাম সাজঘরে ফিরলে জুটি ভাঙে।

বাকি ব্যাটাররা তেমন সুবিধা করতে না পারলেও অধিকাংশ সময় স্ট্রাইকিং পজিশনে থাকা প্রভসিমরান বাইশ গজে আগ্রাসী ব্যাটিং চালিয়ে শতকের দেখা পান। ১৯তম ওভারে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ২২ বর্ষী ব্যাটার।

শেষদিকে সিকান্দার রাজার ৭ বলে এক ছক্কায় ১১ রানের অপরাজিত ইনিংসের ফলে পাঞ্জাব চ্যালেঞ্জিং স্কোর পায়। দিল্লির পক্ষে ইশান্ত শর্মা ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।

Reneta

ওপেনিংয়ে দিল্লিকে দুরন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার। অজি ক্রিকেটার ফিল সল্টকে নিয়ে গড়েন ৬৯ রানের জুটি। সল্ট ১৭ বলে ৩ চারে ২১ রান করে সাজঘরে ফিরলে ভাঙে জুটি।

বিনা উইকেটে ৬৯ থেকে চোখের পলকে দিল্লির স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৮৮ রান। চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ওয়ার্নার ২৭ বলে ১০ চার ও এক ছক্কায় ৫৪ রান করেন। বাকি ব্যাটাররা নিতে পারেননি দায়িত্ব। তাই পরাজয়টাই হয় দিল্লির পরিণতি।

হারপ্রীত ব্রার পাঞ্জাবের হয়ে ৩০ রান খরচায় নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার করেন নাথান অ্যালিস ও রাহুল চাহার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩দিল্লিপাঞ্জাবপ্রভসিমরানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT