চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৪০ পূর্বাহ্ন ০১, এপ্রিল ২০২৩
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজপলা সীমান্তে ‘সন্দেহজনক ঘোরাঘুরির সময়’ এবার ভারতীয় এক নাগরকিকে আটক করেছে বিজিবি। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে ভারতীয় নাগরিককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকা থেকে ভারতীয় এ নাগরিককে আটক করা হয় বলে জানান তিনি।

আটক সুধীর (৪০) ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বিমলের ছেলে।

এর আগে মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে অম্বর থাপা বুরা (২৪) নামের নেপালী এক নাগরিককে আটক করেছিল বিজিবি।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে সন্দেহজনক ঘোরাঘুরির সময় এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামায়। এসময় জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় তাকে আটক করা হয়।

‌‘আটক ভারতীয় নাগরিক সুধীরের কাছে পাসপোর্টসহ কোন ধরণের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তিনি হিন্দিতে কথা বলছিলেন। আর ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানান তিনি।’

Reneta

বিজিবির এ কর্মকর্তা বলেন, আটকের পর বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা জানান, শুক্রবার রাতে সীমান্তে আটক ভারতীয় এক নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবির এক সদস্য বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন।

অন্যদিকে মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে আটক নেপালি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবানের সংশ্লিষ্ট আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান।

তিনি বলেন, বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তিনি আসলে কী উদ্দেশ্যে সীমান্তে ঘুরাফেরা করছিলেন তা বিস্তারিত জানানো যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইক্ষ্যংছড়ি সীমান্তবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

এ বছর বাড়বে বজ্রপাত, সাবধান না হলে বাড়বে মৃত্যু

এপ্রিল ১০, ২০২৬

সংসদে সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদের প্রাধান্য দেওয়া হবে

এপ্রিল ১০, ২০২৬

জ্বালানি সংকট ঘিরে বাড়ছে সবজির দাম

এপ্রিল ১০, ২০২৬

মায়ের পরকিয়া প্রেমিককে হত্যা, ছেলে গ্রেপ্তার

এপ্রিল ১০, ২০২৬

পহেলা বৈশাখে সারাদেশে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT