দাপুটে বোলিংয়ে কিউই সিরিজ জয় ভারতের
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে সংগ্রহটা খুব একটা বড় ছিল না ভারতের। তবে তা নিয়ে লড়াই করেছে সফরকারী দলটি। বোলিং নৈপুণ্যে জয় তুলে নিয়েছে ২২ রানে। তাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে শ্রেয়াস আয়ারের দল। কোচ গৌতম গম্ভীরের অধীনে বিদেশের মাটিতে ভারতের প্রথম সিরিজ জয় এটি।
মাউন্ট মঙ্গানুইয়ে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাটে নেমে ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ভারত। জবাবে নেমে কিউইরা থামে ৪৮.১ ওভারে ১৮৭ রানে।
আগে ব্যাটে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ৭ এবং ঋতুরাজ গাইকোয়াড ১৮ রান করে আউট হন। বিরাট কোহলি ৫ রানে ফেরেন। আয়ার ২২ রান করেন।
অক্ষর পাটেল এবং ঈশান কিষাণ ৪৬ রান করে করেন। শেষের দিকে নামান ধীর ২২, আর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ ১৪ রান করে থামেন।
কিউইদের হয়ে জ্যাকব ডাফি ও স্যান্টনার ৩টি করে উইকেট নেন। ম্যাথিউ ফিশার নেন ২টি। টিকনার এবং মাইকেল ব্রেসওয়েল নেন ১টি করে উইকেট।
জবাবে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দুই ওপেনার টিম সেইফার্ট ১৪ এবং উইল ইয়াং ২২ রান করে ফেরেন। ডিন ফক্সক্রফট সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া নিক কেলি ও স্যান্টনারের ব্যাট থেকে আসে ২৪ রান করে। শেষদিকে ক্রিস্টিয়ান ক্লার্ক ১৬, ব্লেয়ার টিকনার ১৪ রান করেন।
ভারতের হয়ে আর্শদীপ সিং ৩ উইকেট নেন। অক্ষর পাটেল ও মোহম্মদ সিরাজ নেন ২টি করে উইকেট। এছাড়া আকিব নবী, নামান ধীর, যশ ঠাকুর ১টি করে উইকেট নেন।






