ফুটবল

বাংলাদেশের দর্শকদের ‘চুপ’ করিয়ে দিতে চায় পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

বাংলাদেশের দর্শকদের ‘চুপ’ করিয়ে দিতে চায় পাকিস্তান

ঘরের মাঠে সাফ, ২৩ বছর পর শিরোপা পুনরুদ্ধারের হাতছানি বাংলাদেশের। হামজা-জামালদের সামনে আপাতত সেমিফাইনাল পরীক্ষা, প্রতিপক্ষ পাকিস্তান। যারা চাচ্ছে ঢাকায় ফারহান-শুকিদের হারিয়ে স্বাগতিক দর্শকদের চুপ করিয়ে দিতে। এমনই বলছেন পাকিস্তান মিডফিল্ডার আদিল নবী।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে শনিবার রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগেরদিন শুক্রবার সকালে অনুশীলন সেরেছে আদিলের দল। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৩২ বর্ষী মিডফিল্ডার।

আদিলের কাছে প্রশ্ন যায় বাংলাদেশের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলা কতটুক চাপের। অতিথি মিডফিল্ডার বলেছেন, ‘বাংলাদেশের সব সমর্থক ও ভক্তরা থাকবে। তবে দিনশেষে এটি একটি ফুটবল ম্যাচ। আমাদের অনেকেই বড় স্টেডিয়ামে এবং প্রচুর দর্শকের সামনে খেলে অভ্যস্ত। তাই আমাদের জন্য এটি কেবল আরেকটি ম্যাচ হবে।

‘হ্যাঁ, তারা (দর্শক) আমাদের বিপক্ষে থাকবে, তবে এটি দর্শকদের চুপ করিয়ে দেয়ার জন্য আরও বেশি শক্তি ও সামর্থ্য জোগাবে আমাদের। আমরা সেটির জন্য মুখিয়ে আছি।’

একইদিন জাতীয় স্টেডিয়ামে দুপুর ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।

বিষয়:আদিল নবী পাকিস্তান বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…