চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব হেনস্তাকারীর শাস্তি চাইলেন হুমা কুরেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
হুমা কুরেশিের ছবি, সুন্দর পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রুপালি দুনিয়ার আয়নার আড়ালে যে অন্ধকার এখনো ঘুরপাক খায়, তার সবচেয়ে বড় প্রমাণ সোশাল মিডিয়ার হেনস্তা। তারকারা যতই আলোয় মোড়া থাকুন, প্রতিদিনই তাদের দিকে ছোড়া হয় কুরুচিকর মন্তব্য, অশ্লীল বার্তা আর অনাকাঙ্ক্ষিত ইঙ্গিতের বৃষ্টি।

বহু শিল্পী চেষ্টা করেছেন এই হেনস্তার বিরুদ্ধে দাঁড়াতে, কিন্তু বাস্তব খুব একটা বদলায়নি। এই অনবরত আঘাতেই এবার কড়া সুরে সরব হলেন ‘মহারানি’খ্যাত হুমা কুরেশি।

তার সোজাসাপ্টা দাবি, বাস্তবে নারীদের হয়রানির মতোই, অনলাইনে বাজে মন্তব্য ও আক্রমণের জন্যও সমান শাস্তি নিশ্চিত করতে হবে। সম্প্রতি বিভিন্ন প্ল্যাটফর্মে তারকাদের নিয়ে বাড়তে থাকা বিদ্বেষমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মুখ খুললেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে হুমা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বিকিনি পরা ছবি পোস্ট করতে বলেন। আবার পোস্ট করলে লেখেন, ‘এগুলো কী করছেন?’ এই দ্বিচারিতা যেমন বিরক্তিকর, তেমনই দুঃখজনক। রাস্তায় মহিলাদের কুমন্তব্য করলে যেমন শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় একই কাজ করলে একই ধরনের শাস্তি হওয়া উচিত। কোনো পার্থক্য থাকা উচিত নয়’।

অভিনেত্রী আরও স্পষ্ট করেন, ‘যদি কেউ আমার মেসেজে অশ্লীল ছবি বা কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তবে তারও শাস্তি হওয়া উচিত। আমি শুধু এইটুকুই বলতে চাই, নারীরা কী পোশাক পরছেন, তাদের মেকআপ, জীবনশৈলী, কাজ, বা রাতে কখন বাড়ি ফিরছেন এসব নিয়ে সমালোচনা করা বন্ধ করুন।’

বর্তমানে ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন হুমা কুরেশী। তার অভিনীত ‘দিল্লি ক্রাইম থ্রি’ এবং ‘মহারানি ফোর’ সিরিজ দুটি বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে।- হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘মহারানি’বলিউডহুমা কুরেশি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT