চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ছেলে-মেয়েদের সমান বেতনের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্ব পেশাদার ফুটবল খেলোয়াড়দের ইউনিয়ন ফিফপ্রো বিশ্বকাপে ছেলে ও মেয়েদের সমান বেতন, প্রাইজমানি ও অন্যান্য সুযোগ-সুবিধা চেয়ে লিখিত আবেদন করেছে ফিফার কাছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপের একমাস আগে এ দাবি করেছিল তারা। এবার ২০২৩ সালের মেয়েদের বিশ্বকাপের চার মাস আগে আবারও একই দাবি তুললো ইউনিয়নটি।

মেয়েদের টুর্নামেন্টে অনেক কম প্রাইজমানি দেয়া হয় উল্লেখ করে খেলোয়াড়রা অভিযোগ করেছেন, ছেলেদের জাতীয় দলকে যেভাবে সমর্থন করে মেয়েদের ক্ষেত্রে সেভাবে সমর্থন করে না। এজন্য একই আয়োজন হওয়া সত্ত্বেও পুরস্কারের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এক্ষেত্রে ফিফপ্রো তিনটি প্রস্তাবনা দিয়েছে।

প্রথম প্রস্তাবে বলা হয়েছে, ছেলে-মেয়েদের বিশ্বকাপে ‘আইন এবং শর্তাবলী’ মেনে একই কাঠামোতে সমান প্রাইজমানির উপর গুরুত্ব আরোপ করতে হবে। দ্বিতীয় প্রস্তাবে, পুরস্কারের অর্থের অন্তত ৩০ শতাংশ প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের দিতে হবে এবং শেষটি হল, এই প্রতিশ্রুতি রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে।

Banglabid

‘বিভিন্ন মহাদেশের জাতীয় দলের ১৫০ জন খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি গত অক্টোবরে ফিফার কাছে প্রেরণ করা হয়েছে। এই খেলোয়াড়েরা ২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপের আগে সমান সুযোগ-সুবিধার দাবি করেছেন।’ ফিফপ্রো তাদের পক্ষে দাবি আদায়ে আলোচনা করছে।

এ ব্যাপারে ফিফার পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে সচেতন এবং বিশ্বকাপের আগে প্রাইজমানি নিয়ে দ্রুতই একটি ঘোষণা আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনফান্তিনোকাতার বিশ্বকাপফিফামেয়েদের বিশ্বকাপ-২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT