১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন!

বলিউডের পর্দায় আবারও একসঙ্গে শাহরুখ খান ও কারিনা কাপুর। দীর্ঘ ১৫ বছর পর নতুন গান ‘ড্যাডি কুল’-এ জুটি বেঁধেছেন এই দুই তারকা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গানটি শুক্রবার (২৭ নভেম্বর) রাতে প্রকাশ পেয়েছে।
১৯৭৬ সালে প্রকাশিত বিশ্বখ্যাত ব্যান্ড বনি এমের জনপ্রিয় ডিস্কো গান ‘ড্যাডি কুল’-এর নতুন সংস্করণ (কিং সংস্করণ) এটি। বলিউডি আবহে তৈরি গানটিতে রেট্রো ডিস্কো আমেজের সঙ্গে নাচে মেতেছেন শাহরুখ ও কারিনা। এর আগে ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল তাদের। ওই সিনেমার ‘ছাম্মাক ছাল্লো’ গানেও নজর কেড়েছিলেন এই জুটি।
গানটি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো দারুণ!’
‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ গানটির সংগীতায়োজন করেছেন শচীন-জিগর। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানের কথা লিখেছেন কুমার এবং নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।
আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’। সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জিসহ আরও অনেকে। এএনআই






