ফুটবল

ফের্নান্দেজের ‘অবমাননাকর’ গানের নিন্দায় চেলসি

চেলসি ফুটবল দল মাঠে খেলতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে, দর্শকদের মাঝে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জয়ের পর ফ্রান্স ফুটবল দলকে নিয়ে ‘বর্ণবাদী ও বৈষম্যমূলক’ মন্তব্য করেছে এমন অভিযোগ করেছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিবে বলে ঘোষণা দিয়েছিল দলটি।

একই পথে হেটেছে ইপিএলের ক্লাব চেলসি। অভিযোগ ওঠা আর্জেন্টিনার ওই দলে থাকা মিডফিল্ডার এনজো ফের্নান্দেজের গানের নিন্দা করেছে তারা। একইসাথে অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থার কথা বলেছে কর্তৃপক্ষ।

চেলসি ক্লাব তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘চেলসি ফুটবল ক্লাব সবসময় মনে করে সমস্ত ধরণের বৈষম্যমূলক আচরণ অগ্রহণযোগ্য। আমরা একটি বৈচিত্র্যময়, অন্তর্ভুক্তিমূলক ক্লাব হতে পেরে গর্বিত যেখানে সমস্ত সংস্কৃতি, সম্প্রদায় এবং পরিচয়ের মানুষকে স্বাগত জানায়।’

আর্জেন্টিনার শিরোপা জয়ের পর এক্স হ্যান্ডলে ফের্নান্দেজ একটি ভিডিও করেন যেখানে দেখা যায় ফ্রান্সের আফ্রিকান খেলোয়াড়দের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে। একই ধরণের মন্তব্য কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনার ম্যাচের আগে কিছু সমর্থকদের করতে দেখা যায়।

বিষয়:আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ ২০২২ চেলসি ফের্নান্দেজ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…