চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা-পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা-পিএসজি ম্যাচে খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে বার্সেলোনা গোল করেছিল ৪টি। দ্বিতীয় লেগে সিগনাল ইদুনা পার্কে পেলো আরও একটি গোল। যদিও ৩-১ গোলে দ্বিতীয় লেগ জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড, তবে দুই লেগ মিলে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বার্সেলোনার। কোয়ার্টারের অপর ম্যাচে ৩-২ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। তবে দুুই লেগ মিলে ৫-৪ ব্যবধানে জিতে সেমিতে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইন।

সিগনাল ইদুনা পার্কে খেলার শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড পরপর দুবার গোলমুখে প্রথম আক্রমণ করে, সুযোগ কাজে লাগাতে পারেননি সেরহু গুইর‌্যাসি। বেশ কয়েকটি আক্রমণে নবম মিনিটে পেনাল্টি আদায় করে নেন ডর্টমুন্ডের গ্রুব। পেনাল্টি থেকে গোল করেন গুইর‌্যাসি, শুরুতেই দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-১ দাঁড়ায়।

প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ডর্টমুন্ডের দিকে। এসময় বার্সা কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। পরে আরও কয়েকটি আক্রমণের সুযোগ আসে দুদলের, কেউ কাজে লাগাতে না পারলে ম্যাচে ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ডর্টমুন্ড। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন গুইর‌্যাসি। ৫৪ মিনিটে ভুল করে বসে ডর্টমুন্ড, নিজেদের জালে বড় জড়িয়ে বার্সেলোনাকে সুযোগ করে দেন র‌্যামি বেনসিবানি। দুই লেগের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-২। ৭৬ মিনিটে আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন গুইর‌্যাসি। ডর্টমুন্ড পরে আরও একটি গোল করলেও অফসাইডে বাতিল হয়ে যায়। বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বার্সা সেমির টিকিট পায় ৫-৩ ব্যবধানে।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে ভিলা পার্কে শুরুতেই পিছিয়ে পড়েছিল অ্যাস্টন ভিলা। ১১ মিনিটে প্যারিস সেইন্ট জার্মেইনকে আরও এগিয়ে দেন আশরাফ হাকিমি। ২৭ মিনিটে এক গোল করে ব্যবধান ২-০ করে অ্যাস্টন ভিলার ফেরার পথ প্রায় বন্ধ করে দেন নুনো মেন্ডেস। দুই লেগ মিলে এসময় ব্যবধান দাঁড়ায় ৫-১ গোলের।

Reneta

তখনও হাল ছাড়েনি অ্যাস্টন ভিলা, ৩৪ মিনিটে এক গোল শোধ করে ব্যবধান ২-১এ আনেন ইউরি টেলেমানস। এরপর আর কেউ গোল করতে পারেনি, প্রথমার্ধে ২-১ ব্যবধান রেখে বিরতিতে যায় পিএসজি ও অ্যাস্টন ভিলা।

ভিলা পার্কে চমকের তখনও বাকি। বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে ভিলার হয়ে প্রথম গোল করেন জন ম্যাকগিন। দুই মিনিট পর এজরি কনসা আরও একটি গোল শোধ করেন। এসময় দুই লেগ মিলিয়ে ভিলার গোল ৪ এবং পিএসজি গোল সংখ্যা দাঁড়ায় ৫এ। তবে ভিলা পরে আর সমতায় আসতে পারেনি। ৪-৫ ব্যবধানে আসর থেকে বিদায় নেয় তারা, সেমিতে পা বাড়ায় পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাচ্যাম্পিয়ন্স লিগডর্টমুন্ডপিএসজিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT