চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রদ্রিকে এখনই ব্যালন ডি’অর দিয়ে দিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রদ্রিকে ইউরো ২০২৪ ট্রফি জেতার পর স্বীকৃতি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

Spain's midfielder #16 Rodri celebrates winning the player of the tournament award after the UEFA Euro 2024 final football match between Spain and England at the Olympiastadion in Berlin on July 14, 2024. (Photo by Tobias SCHWARZ / AFP)

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে স্পেন। টুর্নামেন্টে রেকর্ড চতুর্থ শিরোপা জিতল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আসরজুড়ে দুর্দান্ত খেলে গোল্ডেন বল পুরস্কার জিতেছেন স্পেনিয়ার্ডদের তারকা রদ্রি। শুধু টুর্নামেন্ট সেরা নন, দুর্দান্ত ফর্মে থাকা রদ্রি এমুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়- বলছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

এবারের আসরে ৫২১ মিনিট খেলে রদ্রির সফল পাসের হার ৯০ শতাংশের বেশি। শেষ ষোলোয় জর্জিয়ার বিপক্ষে তার গোল দলকে জাগিয়ে তোলে। আসরে একটি গোল করলেও মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণে দুর্দান্ত ভূমিকা রাখা রদ্রি হয়েছেন সেরা খেলোয়াড়।

স্পেনের হয়ে ইউরো জেতার আগে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন রদ্রি। তবে ইউরোর আগে এবারের ব্যালন ডি’অরের দৌড়ে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম এগিয়ে ছিলেন।

Banglabid

স্পেন কোচ দে লা ফুয়েন্তে বলছেন, ‘শুধু ইউরো নয়, আমার চোখে রদ্রি বিশ্বের সেরা খেলোয়াড়। তাকে এখনই ব্যালন ডি’অরটা দিয়ে দিন, প্লিজ।’

২০২২-২৩ মৌসুমে ম্যানসিটির হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ এবং স্পেনের হয়ে উয়েফা নেশনস লিগ জিতেছিলেন রদ্রি। এরমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ, নেশনস লিগ ও ক্লাব বিশ্বকাপ- তিনটিতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন। ওই মৌসুমে ব্যালন ডি’অরের দৌড়ে চারে থেকে শেষ করতে হয়েছিল তারকা মিডফিল্ডারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডদে লা ফুয়েন্তেরদ্রিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT