চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের জোড়া গোল, রিয়ালের ছয়ে ছয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালের ফুটবলাররা মাঠে গোল উদযাপন করছে, এমবাপে জোড়া গোল করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে লা লিগায় টানা ছয় ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লেভান্তের বিপক্ষে মঙ্গলবার রাতে তাদেরই মাঠে ৪-১ ব্যবধানে জিতেছে রিয়াল। ফ্রেঞ্চ তারকা কাইলিয়ান এমবাপে লেভান্তের জালে জড়ান দুই গোল। রিয়ালের হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রও।

প্রথমার্ধের শুরুতেই লেভান্তের উপর চাপ সৃষ্টি করে রিয়াল। ম্যাচের ২০ মিনিটে ভিনিসিয়াসের নেয়া ডি বক্সের বাইরে থেকে শট ফিরিয়ে দেন লেভান্তে গোলরক্ষক। ম্যাচের ২৯ মিনিটে সফল হন ভিনিসিয়াস। ফ্লিক শটে লেভান্তের জালে রিয়ালের হয়ে প্রথম বল জড়ান।

তিন মিনিট পর কাউন্টার অ্যাটাকে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্কো মাস্তানতুনুয়ো। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জাভি আলোনসোর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে এতা ইয়ং এর হেডে রিয়ালের জালে প্রথম ও একমাত্র গোলটি জড়ায় লেভান্তে। পরে এমবাপে প্রথম গোলটি করেন ৬৩ মিনিটে স্পট কিক থেকে।

৩-১ ব্যবধানে এগিয়ে থাকা রিয়ালের ব্যবধান এমবাপে আরও বাড়ান দুই মিনিট পর। কাউন্টার অ্যাটাক থেকে ৬৫ মিনিটে এমবাপের করেন নিজের দ্বিতীয় গোলটি। চলতি মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন এমবাপে।

রিয়াল পুরো ম্যাচে ২০টি শট নেয় লেভান্তের গোলপোস্ট বরাবর। যার মধ্যে লক্ষ্য বরাবর ৯টি শট রাখতে পারে। লেভান্তে আটটি শট নেয় রিয়ালের পোস্টে, যার দুটি ছিল লক্ষ্য বরাবর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইলিয়ান এমবাপেভিনিসিয়াস জুনিয়ররিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসলেভান্তে
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

জুলাইকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

জুলাই আন্দোলন জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৪, ২০২৬

রাজধানীর ৪ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২৫

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT