ফুটবল

১০ নম্বর জার্সি পেতে যা করতে হবে দিবালাকে

রোমার ফুটবল খেলোয়াড় দিবালা জার্সি পরে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমার ফুটবল খেলোয়াড় দিবালা জার্সি পরে মাঠে দাঁড়িয়ে, দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য পাওলো দিবালাকে ইতালিয়ান ক্লাব এএস রোমার ১০ নম্বর জার্সি পেতে যা করতে হবে, সেসব বলে দিয়েছেন ইতালি ও ক্লাবটির সাবেক কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি।

পেশাদার ফুটবলে ক্লাবটির হয়ে ক্যারিয়ারের ২৪ বছর খেলা টট্টি বলেছেন, যদি দিবালা আইকনিক ১০ নম্বর জার্সি পেতে চান, তবে তাকে ক্লাবে ১০ বছর খেলতে হবে। একই সাথে ক্লাবের এবং সমর্থকদের কাছে তার আনুগত্যের প্রমাণ দিতে হবে।

‘সে কি রোমার ১০ নম্বর জার্সির উপযুক্ত? সে এটার উপযুক্ত হবে, যদি আরও ১০-২০ বছর ক্লাবে কাটায় তখন।’

রোমার ইউরোপা লিগ ফাইনালে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দিবালার। গত মৌসুমে জুভেন্টাস থেকে রোমায় যোগ দিয়ে দুর্দান্ত কাটিয়েছেন ২৯ বর্ষী তারকা। ৩৮ ম্যাচে ১৮গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন।

বিষয়:আর্জেন্টিনা ইতালি উয়েফা ইউরোপা লিগ টট্টি দিবালা রোমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…