নিজেদের জালে গোল দিয়ে উরুগুয়ের কাছে হেরে গেল আর্জেন্টিনা

লিওনেল মেসির অবসরের পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ডিয়েগো ফোরলানের অধীনে খেলা উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। নিজেদের জালেই বল জড়িয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
এটি নভেম্বর আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। বুয়েন্স আয়ার্সের আলবার্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দল। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে লিওনার্দো বালের্দি নিজেদের জালে বল জড়ালে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৫৩ মিনিটে মেক্সি আরাউজোর গোলে ব্যবধান দিগুণ করে উরুগুয়ে।
ম্যাচেজুড়ে ৭৮ শতাংশ বল দখলে রেখেছিল আর্জেন্টিনা। ৬ শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্য বরাবর। তবুও ম্যাচে ফিরতে পারেনি। ৭৩ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ঘরের মাঠে হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্কালোনির শিষ্যদের।
১৮ নভেম্বর বাংলাদেশ সময় ৫টায় আর্জেন্টিনার কর্দোবায় কোস্টা রিকার বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা।






