চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’, ‘জওয়ান’ নাকি ‘ডানকি’, শাহরুখের প্রিয় সিনেমা কোনটি ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

দীর্ঘ বিরতির পর দাপটের সঙ্গে তিন-তিনটি সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বছরের শুরুতে গেল জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘পাঠান’, সেপ্টেম্বরে ‘জওয়ান’  এবং বছরের শেষে ‘ডানকি’। তিনটি ছবিই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শকের কাছে। চলতি বছর মুক্তি পাওয়া এই তিনটি ছবির মধ্যে শাহরুখের সবচেয়ে পছন্দের ছবি কোনটি জানেন কি? নিজেই এই প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে (টুইটার) ‘আস্ক এসআরকে’-তে অংশ নিয়েছিলেন শাহরুখ। সেখানেই এক ভক্ত শাহরুখকে তার অভিনীত ‘পাঠান’, ‘জওয়ান’ ও ডানকি’র মধ্যে সবচেয়ে পছন্দের ছবিটি বেছে নিতে বলেন।  তার উত্তরেই শাহরুখ জানান ‘ডানকি’ তার সবচেয়ে পছন্দের ছবি।

এর কারণ জানিয়ে ভক্তের টুইট রিটুইট করে বলিউড বাদশা লেখেন, ‘যখন কোন ছবিতে বিভিন্ন আবেগের সঙ্গে মোকাবিলা করতে হয়, তখন সেখানে অভিনেতার কাজের জায়গা অনেক বেশি থাকে। ‘ডানকি’ আমার আবেগের সঙ্গে মিশে আছে। সেই কারণে আমি ‘ডানকি’কে বেছে নিয়েছি।’

গেল ২১ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ডানকি’। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে অবৈধভাবে সীমান্ত পারাপারের গল্প দেখানো হয়েছ। ইতিমধ্যেই এই ছবি বিশ্বব্যাপী ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে। তবে আগামী দিনে ছবির ব্যবসা জওয়ানকে টেক্কা দিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জওয়ানডানকিপছন্দের ছবিপাঠানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ

এপ্রিল ৩০, ২০২৬

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, পদত্যাগের কথা ভাবছেন না তামিম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পেট্রোলের লাইনে ভিড় নেই, লোডশেডিং কমেছে: জ্বালানিমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT