চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট পেলেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ৩০, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা ও একজন শিক্ষার্থী সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সোকা বিশ্ববিদ্যালয়।

আজ ৩০ মে শুক্রবার জাপানে চলমান সফরের তৃতীয় দিনে দেশটির রাজধানী টোকিওতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টার হাতে এই সম্মাননা তুলে দেয়।

অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়ামাদা তাতসুহিরো বলেন, ড. ইউনূস শিক্ষা, মানবাধিকার ও সমাজসেবায় যে অসাধারণ অবদান রেখেছেন, তা বিশ্বজুড়ে প্রশংসিত। তাঁর কাজ আমাদের জন্য অনুপ্রেরণা।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, এই সম্মান শুধু আমার নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের। এটি আমাদের জাতীয় সম্মানের প্রতিফলন। আমি আশা করি, বাংলাদেশ বিশ্ব দরবারে আরও বেশি সম্মান অর্জন করবে।

বিশ্বশান্তি, মানবিক মূল্যবোধ ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর এই সম্মাননায় ভূষিত করে সোকা বিশ্ববিদ্যালয়। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকার জন্য সুপরিচিত।

চার দিনের জাপান সফর শেষে ড. ইউনূস শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানপ্রধান উপদেষ্টাসোকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, রেস্তোরাঁয় খাবারের দাম চড়া

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT