দুই গোল দিয়েও জাপানের সাথে পেরে উঠল না ব্রাজিল

সিঙ্গাপুরে ব্রাজিলের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স করেছে ব্রাজিল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেলেসাওদের ৩-২ গোলে হারিয়েছে এশিয়ার দলটি।
জাপানের হয়ে গোল করেছেন তাকেফুসা কুবো, কেটো নাকামুরা ও তাতসুরিয়ো সাকামোতো। ব্রাজিলের হয়ে গোল দুটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে জাপান। ১৫ মিনিটে লিড এনে দেন তাকেফুসো। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাকামুরা। ৩৩ মিনিটে ব্রাজিলের ব্যবধান কমান ভিনিসিয়াস। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় জাপান।
বিরতির পর ৭৫ মিনিটে ভিনিসিয়াসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে ব্রাজিল। যোগকরা সময়ের প্রথম মিনিটে জাপানকে ফের লিড এনে দেন সাকামোতো। দ্বিতীয় মিনিটে ব্রাজিল কোচ আনচেলত্তি ও রাফিনহা লাল কার্ড দেখেন। শেষ অবধি ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে ব্রাজিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





