চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসি-বার্সার হোঁচট, ম্যানসিটি হারাল ডর্টমুন্ডকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। ক্লাব ব্রুগের বিপক্ষে দাপুটে খেলেও গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ইংলিশ ক্লাব চেলসিও ড্রয়ে পয়েন্ট হারিয়েছে এফকে কারাবাগের বিপক্ষে। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলেছে ম্যানচেস্টার সিটি।

কাতালুনিয়ান ক্লাব বার্সা বুধবার রাতে ৩-৩ ব্যবধানে ড্র করেছে। ম্যাচের ৬৩ মিনিটে ৩-২ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। ৭৭ মিনিটে ব্রুগের ক্রিস্তোস টিওলিস নিজেদের জালে বল জড়ান। তাতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। বার্সার হয়ে গোল করেছেন ফেররান তরেস ও লামিন ইয়ামাল।

একই রাতে সার্বিয়ার ক্লাব এফকে কারাবাগ চেলসির বিপক্ষে প্রথমার্ধে লিড নিয়েও ২-২ ব্যবধানে ড্র করেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটে আর্জেন্টাইন আলেক্সান্দ্রো গার্নাচোর গোলে সমতায় ফেরে চেলসি। দ্বিতীয়ার্ধে দুদলের কেউ পায়নি গোলের দেখা। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

ফিল ফোডেনের জোড়া গোল ও আর্লিং হালান্ড ম্যাজিকে ম্যানচেস্টার সিটি ৪-১ ব্যবধানে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

চলতি মৌসুমে হালান্ড পেয়েছেন ১৮তম গোল। প্রথমার্ধে ২২ মিনিটে ফোডেন ডর্টমুন্ডের জালে বল জড়ান। ২৯ মিনিটে হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফোডেন। বরুশিয়ার হয়ে ৭২ মিনিটে অয়ালডেমার আন্টন একমাত্র গোলটি করেন।

ইউরোপসেরার টেবিলে সিটির অবস্থান এখন চারে। চার ম্যাচে ১০ পয়েন্ট তাদের। দশে অবস্থান বার্সার। সমানসংখ্যক ম্যাচে সাত পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে বরুশিয়ার অবস্থান ১৩।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালএফকে কারাবাগগারনাচোচেলসিডর্টমুন্ডফোদেনবার্সেলোনালিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT