চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারির বিরুদ্ধে মামলা

এনসিপির সমাবেশে সংঘর্ষ

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৯:৫৮ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে ছাত্রলীগের প্রতিবাদে রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ শতাধিক ব্যক্তিকে আসামী করে সন্ত্রাস দমন আইনে নতুন করে ১টি মামলা দায়ের করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

এ নিয়ে ৫টি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা দায়ের করা হলো। পনেরোটি মামলার মধ্যে ১টি মামলার বাদী হয়েছেন গুলিবিদ্ধ হয়ে নিহত রমজানের ভাই জামাল মুন্সি। বাকি ১৪টি মামলার বাদীই হচ্ছে বিভিন্ন থানার পুলিশ।

Banglabid

শুক্রবার (১ আগস্ট) রাতে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা কারাগারে হামলা, জেলা প্রশাসকের বাসভবনে হামলা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও ৫ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১৫টি‌ মামলা করা হলো।

গোপালগঞ্জ সদর থানা, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় এ মামলাগুলো দায়ের করা হয়েছে।

Reneta

পুলিশের হিসাব অনুযায়ী, ৫টি হত্যা মামলাসহ মোট ১৫ মামলায় মোট ১৬ হাজার ১৬২ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ হাজার ২৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৪ হাজার ৯১০ জনকে আসামী করা হয়।

ওসি জানান, ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গাছ কেটে রাস্তার ওপর ফেলে অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা। শুধু তাই নয়, তারা দেশীয় অস্ত্রসশস্ত্র নিয়ে সড়কে মহড়া দেয়। যানচলাচল বন্ধসহ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জে এনসিপির সমাবেশছাত্রলীগমামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT