
গোপালগঞ্জ
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫
গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘোষেরচর ও ফকিরকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদে মাইকিং ও টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ান দুই গ্রামের লোকজন। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের ঘোষেরচর ও ফকিরকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত ব্যক্তিদের গোপালগঞ্জ […]













