মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত।
রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর ) মিরপুর মডেল থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কাজী সাজেদ হোসেন, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর; সাব্বির আহমেদ (৩২), সাবেক সহ-সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রলীগ; মোঃ নুর উদ্দিন বাবন (৩৫), যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর; মোঃ শরিফুল ইসলাম (৪৪), সাবেক সভাপতি, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ, লক্ষ্মীপুর পৌরসভা এবং ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, ঢাকা মহানগর।
পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






