কিশোরগঞ্জ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে যুবদলের বিক্ষোভ-সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে যুবদলের বিক্ষোভ-সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শহরের আখড়া বাজার মোড় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। পরে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়।

এ ছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়ার নেতৃত্বে শহরের পুরান থানা এলাকা থেকে পৃথক একটি মিছিল বের করা হয়। এর আগে দুপুরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শাহীনের নেতৃত্বেও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলগুলোতে নেতা-কর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশজুড়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে দলটি।

দেশের স্বার্থ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

বিষয়:আওয়ামী লীগ ছাত্রদল ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…