জনপদ

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ৪ জনের নামে মামলা

মাগুরা সদর হাসপাতালের প্রধান প্রবেশদ্বার, স্বাস্থ্যসেবা কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরা সদর হাসপাতালের প্রধান প্রবেশদ্বার, যেখানে রোগীরা চিকিৎসা নিতে আসেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে শনিবার (৮ মার্চ) সদর থানায় মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন শিশুটির মা।

মামলায় আসামী করা হয়েছে ৪ জনকে। শিশুটির বোনের স্বামী সজিব শেখ (১৯), সজিব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭, সজিবের মা জাহেদা বেগম (৪০) এবং বাবা হিটু শেখ (৪৭)। এরা ৪ জনই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলমান আছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে মামলার আসামীদের আগেই গ্রেপ্তার করা হয়েছে। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তাদের এজাহারভুক্ত করা হয়েছে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত থেকে লাইভ সাপোর্টে রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

বিষয়:মাগুরা শিশু ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…