গাইবান্ধা

৬ বছরের শিশু ‘ধর্ষণের’ শিকার

পুলিশের সঙ্গে আটক ব্যক্তি, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে আটক ব্যক্তি, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা এলাকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ জুন) বেলা ১১টায় ভেড়ামারা ব্রিজ সংলগ্ন জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ওই রেস্টুরেন্টের মালিক আমির উদ্দিন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা আমির উদ্দিনকে রেস্টুরেন্টের ভেতরেই মারধর করেন এবং আটকে রাখেন। খবর পেয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ দুপুর ২টায় ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। একপর্যায়ে রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

বিষয়:অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগ আব্দুল্লাহ আল মামুন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশু ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…