চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুফনের সঙ্গে খেলতে পারাটা ‘সৌভাগ্যের’ বলছেন এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ ২৮ বছরের ফুটবল ক্যারিয়ারকে বিদায় বলেছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্লাভস জোড়া তুলে রাখার বার্তা দেন তিনি। কিংবদন্তি ফুটবলারের বিদায়কালে ভালোবাসার বার্তা দিয়েছেন পিএসজি তারকা কাইলিয়ান এমবাপে। বলেছেন, ‘তোমার সঙ্গে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।’

২০১৮-১৯ মৌসুমে এক বছর ফরাসি ক্লাব পিএসজিতে খেলেন বুফন। সেখানে ড্রেসিংরুম ভাগ করেন এমবাপের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই স্মৃতি তুলে ধরেছেন এমবাপে।

‘তোমার সঙ্গে একই ক্লাবের খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। তোমার বর্ণাঢ্য ক্যারিয়ারে আমিও তোমার পথের সঙ্গী ছিলাম। তুমি একজন সোনার মানুষ, যিনি আমাকে এমন কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে যা আমি জীবনের বাকিটা সময় ধরে রাখব। তোমার যাত্রা শুভ হোক। সব মিলিয়ে তোমাকে ধন্যবাদ।’

শৈশবের ক্লাব পারমার জার্সিতেই শেষ ম্যাচ খেলেছেন ৪৫ বর্ষী বুফন। ১৯৯৫ সালে পারমার জার্সিতে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০১ পর্যন্ত ছিলেন সেখানে। ২০২১ সালে ফের পারমায় ফেরেন তিনি। সেখান থেকেই ফুটবলকে বিদায় জানান কিংবদন্তি গোলরক্ষক।

২০০১ সালে পারমা ছেড়ে জুভেন্টাসে যোগ দেন বুফন। তুরিনের বুড়িদের হয়ে খেলেছেন টানা ১৭ বছর। ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন ক্লাবটিতে। ২০০৬ সালে অনিয়মের দায়ে ২য় বিভাগে নেমে যায় জুভেন্টাস। সেবছর জুভেন্টাসের সকল তারকা ক্লাব ছেড়ে গেলেও থেকে যান বুফন। আলেসান্দ্রো ডেল পিয়েরোকে নিয়ে জুভেন্টাসকে শীর্ষ বিভাগের ফুটবলে ফিরিয়ে আনেন। একইবছর ইতালির হয়ে জিতেন বিশ্বকাপ শিরোপা। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার অতিমানবীয় পারফর্ম্যান্সে চতুর্থ বিশ্বকাপের দেখা পায় ইতালি।

২০১৮-১৯ মৌসুমে এক বছরের জন্য ফরাসি ক্লাব পিএসজিতে যান তিনি। ২০১৯ সালে ফের জুভেন্টাসে ফিরে আসেন তিনি। দুই বছর কাটিয়ে ২০২১ সালে ফিরে যান শৈশবরে ক্লাব পারমায়।

Reneta

ইতালির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত মোট ১৭৬ ম্যাচ খেলেছেন বুফন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৯৭৫ ম্যাচ। ফুটবলের প্রায় সব শিরোপা জেতা বুফন অবশ্য জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এই আক্ষেপ নিয়েই অবসরে যাচ্ছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিএমবাপেজুভেন্টাসপারমাপিএসজিফ্রান্সবুফনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT