চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বরবাদ’-এর টিজারেও বৈশ্বিক উন্মাদনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৫
বিনোদন
A A

ঢাকাই সিনেমার ব্রান্ড শাকিব খান! যার বদৌলতে বাংলা সিনেমার গান টিজার কিংবা ট্রেলার দেখে ভিনদেশিরাও জানাচ্ছেন প্রতিক্রিয়া!  তার অভিনীত বিগত কয়েকটি সিনেমা মুক্তি সামনে রেখেই এমন বৈশ্বিক উন্মাদনা চোখে পড়েছে। ব্যতিক্রম হলো না ‘বরবাদ’ টিজার প্রকাশের পরও!

দেশের ফিল্ম ক্রিটিকসদের সঙ্গে কলকাতা, মুম্বাই, তামিল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ইংল্যান্ড, জার্মানি, তুর্কি, আফ্রিকাসহ অনেক দেশের ফিল্ম ক্রিটিকসরা প্রকাশিত টিজারটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে মতামত দিচ্ছেন। সেই সব ঘেঁটে দেখা যায়, তারা শাহরুখ, সালমানদের পাশাপাশি এখন শাকিবকে নিয়েও আলোচনা করছেন।

গেল কয়েকবছর ধরে তারা শাকিবের লুক, টিজার এবং গান এলেই ঝাঁপিয়ে পড়ে রিভিউ দিচ্ছেন। তুফানের পর এবার ‘বরবাদ’ এর টিজার প্রকাশেও ইউটিউবে প্রায় আড়াই শ’ কনটেন্ট ক্রিয়েটর তাদের চ্যানেল থেকে রিভিউ দিয়েছেন। বাংলা সিনেমা নিয়ে এতো আলোচনা রীতিমত বিস্ময়কর! এও দেখা গেছে, একইসঙ্গে প্রকাশিত সালমান খানের ‘সিকান্দার’ সঙ্গে শাকিবের ‘বরবাদ’ টিজার তুলনা করা হয়েছে।

বাংলা ভাষা না বুঝলেও সেইসব ভিনদেশী কনটেন্ট ক্রিয়েটররা শাকিবের এক্সপ্রেশন, অ্যাকশন, স্টাইল নিয়ে প্রশংসা করছেন। পাশাপাশি পরবর্তী কনটেন্টে ইংরেজি সাবটাইটেল রাখার অনুরোধ করছেন এবং বাংলাদেশের এসব সিনেমার মান বিশ্বমানের বলে আলোচনা করছেন।

আপাতদৃষ্টিতে বৈশ্বিক এই ভার্চুয়াল প্রতিক্রিয়াকে সামান্য মনে হলেও এর সুদূর প্রসারী প্রভাবের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বহু সিনেমা চিন্তক। তারা মনে করছেন, বাংলা সিনেমার জন্য এসব কর্মকাণ্ড সুফল ই বয়ে আনবে। বিশেষ করে যারা সিনেমা বাণিজ্য ও বিপননের  সাথে জড়িত, তারা বলছেন- অদূর ভবিষ্যতে বাংলা ছবির বাজার বড় করতে ভিনদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের এমন আগ্রহ হতে পারে কল্যাণকর!

তবে শুধু শাকিব একা নন, বাংলা ছবি আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিতে আরো অনেককে যুগের সাথে তাল মিলিয়ে মানসম্পন্ন ছবির সংখ্যা বাড়ানোর তাগিদও দেন অনেকে।

Reneta

টিজার প্রকাশ করে দেশ-বিদেশে হইচই ফেলে দেয়া শাকিবের ‘বরবাদ’ মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে। এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম ছবি।

টিজারে শাকিবের লুক ও অ্যাকশন সোয়াগে বুঁদ হয়ে দর্শকরা বলিউড এবং ভারতের সাউথের সিনেমার স্বাদ পেয়েছেন! পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন ‘বরবাদ’ নিয়ে।

গেল আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর হলগুলো দর্শক খরায় ভুগছে। ‘বরবাদ’ দিয়ে ঈদে আবারও সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন জেগে উঠতে পারে। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে এই সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইধিকাবরবাদ টিজারলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT