সাত শিল্পীর গান, তিন নায়িকার ড্যান্স, প্রধান চমক শাকিব!

এক মঞ্চে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় সাত শিল্পী। নাচবেন তিন তারকা অভিনেত্রী, উপস্থিত থাকবেন মেগাস্টার শাকিব খান!
এ সব দেখা যাবে রিজবার আয়োজনে রঙ ইন্টারন্যাশনাল স্টার এন্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এ যেখানে বছরের সেরাদের হাতে তুলে দেয়া হবে সম্মাননা।
আয়োজনটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
অনুষ্ঠানে মাইলস ব্যান্ডের মানাম আহমেদ, ডিফারেন্ট টাচের মেজবা রহমান, আভাস ব্যান্ডের তানযীর তুহিন, অবসকিউরের সাইদ হাসান টিপু, ফিডব্যাক ব্যান্ডের লাবু রহমান এবং সংগীতশিল্পী আগুন ও এস আই সুমন।
একাধিক গানে এককভাবে নাচবেন দেশের জনপ্রিয় তিন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, তমা মির্জা ও মেহজাবীন চৌধুরী। এছাড়া সজল ও দীঘির থাকবে একটি ডুয়েট নাচ।
আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবেন শাকিব খান। দীর্ঘদিন পর এমন আয়োজনে হাজির হবেন তিনি।
অনুষ্ঠানের আয়োজক রং প্রডাকশনের সিইও তানভীর আহমেদ জানান, এমন আয়োজন দেশের বাইরে করলেও, দেশে এবারই প্রথম। আর তাই অনুষ্ঠানে ভিন্ন কিছু উপস্থাপনে এমন সব পরিকল্পনা করা হয়েছে।






