ফুটবল

ব্রাজিলকে গোল দেয়ার একদিন পরই কিনে নিলো বায়ার্ন

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় গোলের পর আনন্দে উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে গোল করে তারকা বনে গেছেন মরক্কো মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। গ্রুপপর্বে সেলেসাওদের জালে গোল দেয়ার একদিন পরই ২৫ বর্ষী সাইবারিকে কিনে নিলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

সাইবারিকে দলে টানার জন্য বুন্দেসলিগা জায়ান্টদের গুণতে হয়েছে ৫৫ মিলিয়ন ইউরো। তাকে বিশ্বকাপের মাঝেই বায়ার্নের মেডিকেল দলের কাছে পরীক্ষা দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে হবে সেই পরীক্ষা-নিরীক্ষা।

বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহভেনে খেলতেন সাইবারি। পিএসভি তাকে ছাড়তে সম্মত হওয়ায় বায়ার্ন ৫ বছরের চুক্তি সেরে ফেলল।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় চলা আসরে নেমে প্রথমবার বিশ্বকাপ অভিজ্ঞতা হয়েছে সাইবারির। বিশ্বমঞ্চে তার অভিষেকের দিনে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোল সমতার পয়েন্ট তুলেছে মরক্কো। দলের একমাত্র গোলটি করেন সাইবারি। এরপর বায়ার্ন আর অন্যকিছু ভাবার সময় নষ্ট করেনি।

বিষয়:ইউএসএ কানাডা জার্মানি ফিফা বিশ্বকাপ-২০২৬ বায়ার্ন বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…