ফুটবল

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচে যাত্রা করবে ম্যারাডোনা স্টেডিয়াম

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচে যাত্রা করবে ম্যারাডোনা স্টেডিয়াম

তিন বছর ধরে সংস্কারের জন্য বন্ধ ছিল আর্জেন্টিনায় ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামের গেট। এবার আর্জেন্টিনা ও জার্মানির মেয়েদের দলের প্রীতি ম্যাচ দিয়ে সেটি আনুষ্ঠানিকভাবে আবারও যাত্রা শুরু করতে চলেছে। ২০২৭ ব্রাজিলে মেয়েদের বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলবে দুদল।

বুয়েন্স আয়ার্সের লা প্লাতায় অবস্থিত স্টেডিয়ামটি ২০২৩ সালে সংস্কারের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল। এরপর থেকে সেখানে সবধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখনও চলছে সংস্কারকাজ। ২৯ নভেম্বরের ম্যাচ দিয়ে আবারও ফিরবে ফুটবল। ম্যারাডোনার মৃত্যুর পর এস্তাদিও সিউদাদ দে লা প্লাতা থেকে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কিংবদন্তির নামে রাখা হয়েছে স্টেডিয়ামের নাম।

স্টেডিয়ামটি পরিচালনা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এর প্রটোকল কমিটির সভাপতি ফার্নান্দো ইসলাস কাসারেস জানান, সংস্কারের প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

জার্মান ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানীর কাছে অবস্থিত এস্তাদিও উনিকো ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম পুনরায় খুলে দেয়া উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে জার্মানির মেয়েরা স্বাগতিকদের মুখোমুখি হবে।

বিষয়:আর্জেন্টিনা জার্মানি ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…