চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বার্সেলোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ২৮, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আগস্টের ৬ তারিখ হুয়ান গাম্পার ট্রফিতে রোমার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বার্সেলোনার। ন্যু ক্যাম্পে হতো খেলা। ম্যাচটি ঘিরে প্রস্তুতিও সেরে ফেলেছিল কাতালান ক্লাবটি। হঠাৎ সেই ম্যাচে খেলতে অস্বীকৃতি জানিয়ে দিয়ে ইতালিয়ান ক্লাব রোমা। তাতে বেশ চটেছে বার্সা কর্তৃপক্ষ। সিরি আর দলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তও নিয়েছেন হুয়ান লাপোর্তা।

মঙ্গলবার সিদ্ধান্তটি জানিয়েছে বার্সা, ‘৬ আগস্ট ন্যু ক্যাম্পে হুয়ান গাম্পার ট্রফিতে রোমার ছেলে ও নারী দলের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনার। রোমা একতরফা ভাবে কোনো কারণ ছাড়াই সেই চুক্তি প্রত্যাহার করেছে। ক্লাব কর্তৃপক্ষ এবছরের সংস্করণের জন্য একটি নতুন প্রতিপক্ষ খুঁজে বের করার চেষ্টা করছে।’

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে দর্শকদের টিকিটের অর্থ ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হবে। ক্লাব স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, ম্যাচ স্থগিতের ব্যাপারটি ক্লাবের হাতে নেই। এটা সম্পূর্ণ রোমার একতরফা সিদ্ধান্ত। ইতালিয়ান ক্লাবটির এমন অপ্রত্যাশিত এবং অযৌক্তিক সিদ্ধান্তের কারণে বার্সেলোনা ও এর ভক্তদের ক্ষতিপূরণে আইনি ব্যবস্থা নিচ্ছে ক্লাব।’ বিবৃতিতে বলেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য হুয়ান গাম্পারের স্মরণে ১৯৬৬ সাল থেকে হয়ে আসছে বিশেষ এ টুর্নামেন্ট। প্রথমে ৪ দল নিয়ে আয়োজিত হলেও ১৯৯৭ সালের পর এক ম্যাচের মাধ্যমে ট্রফির লড়াইয়ের সিদ্ধান্ত নেয় কাতালান ক্লাবটি। গত বছর সর্বশেষ সংস্করণ হিসেবে যুক্ত হয়েছে মেয়েদের ম্যাচ। নতুন মৌসুমের শুরুতে আয়োজন হয় খেলা।

গত বছরের আসরে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। একইদিনে জুভেন্টাসের নারী দলকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল কাতালান ক্লাবটির নারী দল। সর্বশেষ ২০১৫ সালে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল রোমা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টাসবার্সেলোনারোমালিড স্পোর্টসহুয়ান গাম্পার ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT