ক্রিকেট

এখনও ম্যাচে ‘টিকে’ আছে বাংলাদেশ

এখনও ম্যাচে ‘টিকে’ আছে বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে বৃ্ষ্টি নামে। ফলে বাংলাদেশ-সাউথ আফ্রিকার ম্যাচে মধ্যাহ্ন বিরতির পর বাকি দুটি সেশনে গড়ায়নি একটি বলও। মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদরা আলআউট করতে পারেনি প্রোটিয়া ব্যাটারদের। তবে তাসকিন মনে করেন এখনও ম্যাচে টিকে আছে বাংলাদেশ।

রোববার দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১০১.২ ওভারে ৪০০ রানে থামে প্রথম ইনিংস। ব্যাটে নেমে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান করেছে সাউথ আফ্রিকা। দিনের সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের জন্য ব্রেকথ্রু এনে দেয়া তাসকিন, উইয়ান মুলডারকে ফেরান তিনি।

তাসকিন বলেছেন, ‘বিশেষ করে গতকালের শেষ সেশন থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। আজ সকালেও সেই ধারাবাহিকতা ধরে রেখে ভালো বোলিং করেছি। আমরা যদি ওই উইকেটগুলো না পেতাম, তবে হয়তো ম্যাচ থেকে ছিটকে যেতাম। কিন্তু গতকালের শেষ সেশন এবং আজ সকালের সেশনে উইকেট পাওয়ায় আমরা এখনো ম্যাচে টিকে আছি। উইকেটগুলোই আমাদের আবার লড়াইয়ে ফিরিয়ে এনেছে, তাই আমরা এখনো ভালো কিছুর আশা করছি।’

‘বোলিং করতে গেলে চাপ সবসময়ই থাকে। আর ফ্ল্যাট উইকেটে যখন বড় পার্টনারশিপ গড়ে ওঠে, তখন ধৈর্য ধরে বোলিং করা ছাড়া আর কিছুই করার থাকে না। তাই ওই উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর নতুন বল দেরিতে নেয়ার কারণ হলো, ওই মুহূর্তে স্পিনাররা উইকেটে কিছুটা গ্রিপ পাচ্ছিলেন, তাই আরও দুই-তিন ওভার স্পিন করানোর পরিকল্পনা ছিল।’

বিষয়:তাসকিন আহমেদ তৃতীয় দিন বাংলাদেশ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…