গাজায় অব্যাহত বিমান হামলার মধ্যে পশ্চিম তীরের জেনিনে একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। কায়রোর শান্তি সম্মেলনে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রই চলমান সংঘাতের সমাধান বলেছেন জাতিসংঘ মহাসচিব এবং ইটালির প্রধানমন্ত্রী। গাজায় ইসরাইলের বোমা হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩শ’ ৮৫ জনে। নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। আর পশ্চিম তীরে মারা গেছেন ৮৪ জন। হামাসের হামলায় ইসরাইলে মৃত্যু হয়েছে ১৪শ’ ৫ জনের।







