কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও রক্তের দাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্নের পাশে রক্তের দাগ ও ট্রাকের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও হতাহতের নামপরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশংঙ্কাজনক দুজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ দুর্ঘটনায় ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। দুজন নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু।

বিষয়:আহত ২ কিশোরগঞ্জ নিহত ২ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…