রাজনীতি

সাবেক সভাপতির মামলা প্রত্যাহার না হলে আন্দোলন: ঢাবি ছাত্রলীগ

সাবেক সভাপতির মামলা প্রত্যাহার না হলে আন্দোলন: ঢাবি ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্লার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ঢাবি ছাত্রলীগ।

সোমবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশ অনুষ্ঠিত এক মানববন্ধন ও সংহতি অনুষ্ঠানে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি আবিদ আল হাসান এই হুমকি দেন।

মেহেদী হাসান মোল্লার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় চাঁদাবাজির মামলা করার প্রতিবাদে ‘ঢাবির সাধারণ শিক্ষার্থী’ এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক কামাল খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান রনি, সায়েম খান, অারোফিন সিদ্দিক সুজন, অাল অাল-অামিন, অহিদুর রহমান জয় প্রমুখ।

আবিদ আল হাসান বলেন, মেহেদী হাসান মোল্লার ছোঁয়ায় ছাত্র রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছিলো। তিনি যেমন মেধাবী ছাত্র ছিলেন তেমন রাজপথেও ছিলেন লড়াকু।

তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে অভিযোগ তুলে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। অন্যত্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কঠোর আন্দোলন করবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান বলেন, আওয়ামী লীগের সঙ্গে ঘাপটি মেরে জামায়াত-বিএনপির প্রেতাত্মারা রয়েছে। তারা মেহেদীর মতো জনপ্রিয় ছাত্রনেতাদের ভয় পায়। তিনি মামলার জন্য তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন থেকে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

বিষয়:ছাত্রলীগ ঢাবি ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…