ফুটবল

ম্যাচের খানিক আগে বুকে ব্যথা, মারা গেলেন ওমান ফুটবলার

বুকে ব্যথা নিয়ে মৃত্যুর আগে ওমান ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমান ফুটবলার, যিনি ম্যাচের আগে বুকে ব্যথা অনুভব করেছিলেন, তার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

হৃদরোগে ২৯ বছর বয়সেই পৃথিবীর মায়া ছাড়তে হল মুখলেদ আল-রাকাদিকে। ওমান জাতীয় ফুটবল দলের তারকা ম্যাচের ঠিক আগে আগে বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত হাসপাতালে নিয়েও প্রাণরক্ষা হয়নি।

রাকাদি মাস্কট এফসির হয়ে রক্ষণ সামলাতেন। ওমানটেল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচের আগে ঘটে শোকের ঘটনাটি।

ঘরোয়া লিগ আল-সুওয়াইকের বিপক্ষে ম্যাচ ছিল। খেলতে নামার আগে গা গরম করছিলেন রাকাদি। হঠাতই বুকে ব্যথা অনুভব করেন। সতীর্থরা দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।

আকস্মিক এমন ঘটনায় হতভম্ব হয়ে গেছেন রাকাদির সতীর্থরা। ফুটবল বিশ্বে নেমেছে শোকের ছায়া। মাস্কট এফসি বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা খুব ব্যথিত। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমরা সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করি।’

২০২০ ইউরো চলাকালীন ম্যাচের মাঝে মুখ থুবড়ে পড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। মাঠে প্রাথমিক চিকিৎসার পর নিতে হয়েছিল হাসপাতালে। বুকে যন্ত্র বসিয়ে বেঁচে আছেন তিনি। কদিন আগে হৃদরোগ জনিত কারণেই সবধরনের ফুটবলকে বিদায় বলতে হয়েছে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে।

বিষয়:আগুয়েরো এরিকসেন ওমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…