ক্রিকেট

এশিয়া কাপ অধিনায়ক ফরিদ, যাদের নিয়ে ওমান যাচ্ছে বাংলাদেশ

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০২৬

এশিয়া কাপ অধিনায়ক ফরিদ, যাদের নিয়ে ওমান যাচ্ছে বাংলাদেশ

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডে ক্রিকেট-২০২৬ আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিকেলে ঘোষিত এ আসরের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে উইকেটকিপার ব্যাটার ফরিদ হাসানের নাম। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন আহসান আল মুমিন। নভেম্বরে শুরু হতে যাওয়া আসরটি হবে ওমানে। 

আসরের প্রথম দিন দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। খেলা হবে ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ড মিনিস্ট্রি টার্ফে।

এশিয়া কাপ ক্রিকেট আসরের ‘বি’ গ্রুপে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিযোগীরা হল- আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ আফগানিস্তানের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপের সেরা দুই দল সেমিফাইনাল খেলবে এবং ১৪ নভেম্বর ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে।

আসরে ভারত-পাকিস্তান একই গ্রুপে খেলবে। দল দুটি ৮ নভেম্বর গ্রুপপর্বে একে অপরের মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপের অন্য দুই সদস্য হল নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬ বাংলাদেশ স্কোয়াড

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ-অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, এসকে জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আল রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, রুবাই ইসলাম রিজন।

বিষয়:অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওমান ক্রিকেট ফরিদ বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…