চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির মতো রোনালদোর প্রত্যাবর্তনও মলিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

একই দিনে জাতীয় দলে ফিরলেন দুজনে। প্রায় কাছাকাছি মিল থাকল দুজনের প্রত্যাবর্তনে। লিওনেল মেসিকে হার দিয়ে স্বাগত জানিয়েছে ভেনেজুয়েলা। ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য সেদিক থেকে সৌভাগ্যবান, হারতে হয়নি পর্তুগালকে। আবার ইউক্রেনের বিপক্ষে নিজেদের মাঠে গোলশূন্য ড্র খুব সন্তোষজনক ফলও নয় সিআর সেভেনের জন্য।

রাশিয়া বিশ্বকাপের পর রোনালদোকে দলের বাইরে রেখেই একাধিক ম্যাচ খেলেছে পর্তুগাল। অধিনায়ককে ছাড়া দলকে ভালোই সামাল দিচ্ছিলেন বের্নাদো সিলভা, জোয়াও মুতিনহোর মতো তরুণরা। ইউরোর বাছাইপর্বে সেই দলটাই কিনা রোনালদোর ফেরার ম্যাচে হারিয়ে ফেলল রং!

রোনালদো অবশ্য স্বভাবসুলভ ভাবে আক্রমণাত্মকই ছিলেন। কিন্তু পর্তুগিজ অধিনায়কের সব আক্রমণ আটকে গেছে ইউক্রেন গোলরক্ষক আন্দ্রেই পিয়াটভের দেয়ালে। আন্দ্রে সিলভার দারুণ এক হেড ঠেকিয়ে পর্তুগালের মাঠে দলকে হারতে দেননি এ গোলরক্ষক।

গ্রুপ ‘বি’তে পর্তুগালের হোঁচটের ম্যাচে জয় পেয়েছে লুক্সেমবার্গ। লিথুনিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ইউরোপের ছোট এই দেশটি।

গ্রুপ ‘এ’থেকে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে থ্রি লায়ন্সরা। গোল পেয়েছেন হ্যারি কেনও। আরেকটি গোল প্রতিপক্ষের নিজের জালেই জড়ানো। এই গ্রুপে মন্টেনেগ্রোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বুলগেরিয়া।

গ্রুপ ‘এইচ’ থেকে মলদোভার মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। গোল পেয়েছেন দলের সব বড় তারকারা। অ্যান্টনিও গ্রিজম্যান, রাফায়েল ভারানে, অলিভিয়ের জিরুদ ও কাইলিয়ান এমবাপে গোল পেয়েছেন ফ্রান্সের হয়ে।

Reneta

একই গ্রুপ থেকে আলবেনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তুরস্ক। অ্যান্ডোরাকে একই ব্যবধানে হারিয়েছে আইসল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ ইউরো বাছাইপর্বক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT