কিশোরগঞ্জ

চলন্ত টমটম উল্টে চালক নিহত

চলন্ত টমটম উল্টে চালক নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত টমটম উল্টে নিচে চাপা পড়ে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন গোপীনাথবাড়ী সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ টমটমটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে চালক গাড়িটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বিষয়:গোপীনাথবাড়ী চালক নিহত দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…