বিনোদন

‘প্রিয় ছাত্র যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি’

ময়মনসিংহে শুটিং করতে গিয়ে নিজের কলেজে খায়রুল বাসার

‘প্রিয় ছাত্র যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি’

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। অভিনয়ের সুবাদে এখন দেশের নানা প্রান্তের দর্শকের কাছে পরিচিত মুখ তিনি। তবে তার শেকড় যে ময়মনসিংহে, সেই শহরের মানুষের কাছে বাসারের পরিচয় কিছুটা আলাদা।

তিনি এই শহরেরই সন্তান, পড়াশোনা করেছেন এখানকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে। দীর্ঘদিন পর নিজের শহরে শুটিং করতে গিয়ে তাই পুরোনো ক্যাম্পাসে ঢুঁ মারতে ভোলেননি অভিনেতা। আর প্রিয় শিক্ষার্থীকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরাও।

‘প্রিয় ছাত্র যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি’বৃহস্পতিবার একটি নাটকের শুটিংয়ে ময়মনসিংহে ছিলেন খায়রুল বাসার। শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে শুরু করে ব্রহ্মপুত্রের তীরসহ বিভিন্ন স্থানে চলে শুটিংয়ের কাজ। প্রিয় অভিনেতাকে নিজ শহরে পেয়ে তাকে একনজর দেখতে ভিড় করেন তরুণ-তরুণীরা। অনেকেই তার সঙ্গে ছবি ও সেলফি তোলার সুযোগ খুঁজেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত। ময়মনসিংহের ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে দেখা যায় অভিনেতাকে ঘিরে নানা ছবি ও পোস্ট।

‘প্রিয় ছাত্র যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি’শুটিংয়ের ফাঁকে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজেও যান বাসার। সেখানে শিক্ষকদের সঙ্গে দেখা করেন, ঘুরে দেখেন পরিচিত শ্রেণিকক্ষ। শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন তিনি। কলেজের একটি শ্রেণিকক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলতে দেখা যায় তাকে। এ সময় কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

কথোপকথনে নিজের কলেজের প্রতি ভালোবাসার কথা জানিয়ে বাসার বলেন, এই কলেজ আগে যেমন শহরের সেরা ছিল, এখনো তেমনই আছে। এখনো কলেজের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ থেকে নিয়মিত খোঁজখবর নেন তিনি।

‘প্রিয় ছাত্র যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি’অভিনেতার কলেজে ফেরার মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজটির সহকারী অধ্যাপক মফিজ নূরও একাধিক পোস্টে বাসারের আগমনের কথা জানান। প্রিয় শিক্ষার্থীর সঙ্গে ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘প্রিয় ছাত্র খায়রুল বাসার যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি। অনেক বড় হও, আকাশসমান। খায়রুল বাসার আজ অনেক দিন পর কলেজে এসেছিল। ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র ছিল সে।’

‘প্রিয় ছাত্র যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি’প্রসঙ্গত, খায়রুল বাসারের বেড়ে ওঠা ময়মনসিংহে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সাক্ষাৎকারেও ময়মনসিংহের দিনগুলো এবং কলেজজীবনের স্মৃতি নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।

বিষয়:খায়রুল বাসা নাটক ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…