অনেক ঘাম ঝরিয়ে ভারতে যাওয়ার ভিসা পান বাংলাদেশ জাতীয় ও অনূর্ধ্ব নারী ফুটবল দলের দুই অধিনায়ক সাবিনা খাতুন এবং কৃষ্ণা রানী সরকার। দেশটিতে গিয়েই নিজের জাত চেনাতে ভুল করেননি লাল-সবুজ দলের অধিনায়ক সাবিনা। ইন্ডিয়ান উইমেন লিগে গোল করে জিতিয়েছেন নিজ দল তামিলনাড়ু সেথু এফসিকে।
বৃহস্পতিবার গোকুলাম কেরালা এফসির বিপক্ষে সাবিনার গোলে ১৭ মিনিটে এগিয়ে যায় সেথু এফসি। পরে মনীষার গোলে ২-০ ব্যবধানে জয় পায় সেথু।
একই ম্যাচে খেলেছেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকারও। সাবিনার বদলি হয়ে প্রথমবার মাঠে নামেন অনূর্ধ্ব-১৬ নারী দল অধিনায়ক। তবে গোল পাওয়া হয়নি।








