মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে: শামা ওবায়েদ
রোহিঙ্গা সংকট সমাধান প্রসঙ্গে

ছবি: সংগৃহীত
রোহিঙ্গা সংকটকে রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (৮ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ায় সব সময় এ সমস্যার সমাধান হবে, এমনটা মনে করা অবুঝের মতো হবে।
শামা ওবায়েদ বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ। কারণ, মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল, যা আন্তর্জাতিক সম্প্রদায়ও উপলব্ধি করছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সম্মিলিতভাবে দাবি জানাতে হবে, যাতে তারা মিয়ানমারের বিভিন্ন পক্ষের ওপর চাপ সৃষ্টি করে একটি সমঝোতায় পৌঁছানোর পরিবেশ তৈরি করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ জন্য মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।






