চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবর্ণ পিএসজিকে হারাল নিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিগ ওয়ানের গত দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় নিসের বিপক্ষে মাঠে নামতে পারেননি পিএসজি তারকা কাইলিয়ান এমবাপে। প্রতিপক্ষের মাঠে এমবাপের অনুপস্থিতি নিশ্চয়ই ভুগিয়েছে প্যারিসের ক্লাবটিকে। তবে তার চেয়েও বেশি ভুগিয়েছে মাঠে থাকা মেসি-নেইমারের মলিনতা। ফলাফল, শেষ মুহূর্তের গোলে নিসের বিপক্ষে হার।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ অ্যালিয়াঞ্জ রিভেরায় নিসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পিএসজি। ম্যাচের এক মাত্র গোলটি করেন নিস ফরোয়ার্ড অ্যান্ডি ডেলোর্ট।

এই ম্যাচ জিতে ওলাপিক মার্সেইকে পিছনে ফেলে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এল নিস। ২৭ ম্যাচের ১৫টি জিতে নিসের পয়েন্ট এখন ৪৯। অন্যদিকে এ ম্যাচ হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে মেসি-নেইমারের পিএসজি। ১৯ ম্যাচ জেতা প্যারিসের ক্লাবটির পয়েন্ট ৬২।

ঘরের মাঠে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে নিস। ছয় মিনিটের মধ্যেই দুটি আক্রমণে পিএসজির রক্ষণকে ভড়কে দেয় স্বাগতিকরা। নবম মিনিটে প্রথম আক্রমণে ওঠে পিএসজি। তবে ডি মারিয়ার সেই শট গোলরক্ষকের বাঁধা টপকাতে পারেনি। প্রথমার্ধে ৪টি শট নিয়ে মাত্র ১ টি গোলে রাখতে পারে পিএসজি।

দ্বিতীয়ার্ধেও খেলায় ফিরতে পারেনি পিএসজি। গোল অভিমুখে শট নিতে পারে মাত্র একটি। অন্যদিকেে একের পর এক আক্রমণে পিএসজি রক্ষণে ভীতি ছড়াতে শুরু করে নিস। ৮৮ মিনিটে ডেলোর্টের শটে আসে নিসের কাঙ্খিত গোল। এই মৌসুমের তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে মেসি-নেইমাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনিসনেইমারপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, নিহত অন্তত ৪০

জুলাই ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত

জুলাই ৩, ২০২৬

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT