ফিফপ্রো বিশ্ব একাদশে মেসি, জায়গা হল না রোনালদো-কেনের

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলার্স (ফিফপ্রো) ২০২৬ সালের বিশ্ব একাদশ ঘোষণা করেছে। বড় চমক চলতি মৌসুমে ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনের জায়গা না পাওয়া। জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। সর্বোচ্চ ১৮বার এই দলে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি।
২৬ অক্টোবর কেন ব্যালন ডি’অর জয়ী হওয়ার পর ফিফপ্রো বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন। সোমবার রাতে একাদশ ঘোষণায় তার নাম নেই। জায়গা হয়নি তার বায়ার্ন মিউনিখ সতীর্থ মাইকেল ওলিসের। তিন বছর পর এ দলে নাম এলো মেসির।
অন্যদিকে স্পেন ও বার্সেলোনার তারকা লামিন ইয়ামাল, প্রথম খেলোয়াড় যিনি কিশোর বয়সে দুবার একাদশে জায়গা পেলেন। ৭৩টি দেশের ১৯,৮০৬ জন পুরুষ ফুটবলারের ভোট গণনার পর, এই দলে জায়গা করে নিয়েছেন কাইলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, প্রিমিয়ার লিগ ও বিশ্বকাপজয়ী গোলরক্ষক ডেভিড রায়া। আর্সেনালের এই গোলরক্ষক স্পেনের হয়ে বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি।
২০২৬ সালের ফিফপ্রো বিশ্ব একাদশ
গোলরক্ষক: ডেভিড রায়া।
ডিফেন্ডার: পাউ কুবারসি, আশরাফ হাকিমি, নুনো মেন্ডেস।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, রদ্রি, ভিতিনহা।
ফরোয়ার্ড: আর্লিং হালান্ড, কাইলিয়ান এমবাপে, লিওনেল মেসি, লামিন ইয়ামাল।






