চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ‘নবাব এলএল.বি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসব চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় বড় পর্দায় দেখানো হবে আলোচিত সিনেমা ‘নবাব এলএল.বি’।

ঢাকাই সিনেমার শীর্ষস্থানীয় অভিনেতা শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ পরিচালনা করেছেন অনন্য মামুন। ‘নবাব এলএল.বি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। প্রথমে ওটিটি প্লাটফর্ম ‘আই থিয়েটার’ অ্যাপে ছবিটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয়।

‘নবাব এলএল.বি’র প্রেক্ষাপট, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ। শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজের যৌথ সংলাপে ‘নবাব এলএল.বি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার।

ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।

মঙ্গলবার সকালে সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ ছবিটি প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের ২০তম আসরের। উৎসবে নির্বাচিত ছবিগুলো ৫০ টাকা টিকিটে দেখা যাবে। ‘নবাব এলএল.বি’ বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে দেখতে পারবেন।

এদিন ‘নবাব এলএল.বি’ ছাড়াও সকাল ১০টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’, দুপুর ১টায় এনামুল করিম নির্ঝরের ‘আহা!’ এবং বিকেল ৩টাল ৩০ মিনিটে দেখানো হবে এন রাশেদ চৌধুরীর প্রশংসিত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’।

Reneta

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ১৯টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনআমার ভাষার চলচ্চিত্রআহাচন্দ্রাবতী কথানবাব এলএল.বিফেব্রুয়ারিমাহিমাহিয়া মাহিলিড বিনোদনশাকিব খানসিনেমাস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT