ফুটবল

ঠিকানা বদলে এসি মিলানে জিরুদ

এফএফসি মিলানের নতুন ফুটবলার পোজ দিয়ে জার্সি ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলার নতুন ক্লাবে যোগ দিয়ে জার্সি ধরে হাসছেন, পেছনে মিলানের লোগো ও ব্র্যান্ডের বিজ্ঞাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ছেড়ে ইতালিয়ান লিগ সিরি আ’র এসি মিলানে পাড়ি জমিয়েছেন অলিভিয়ের জিরুদ। বিদায়কালে ব্লুজদের ধন্যবাদ জানিয়ে গেছেন ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা।

জিরুদ ঠিকানা বদলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন খবরটি। বিষয়টি নিশ্চিত করেছে উভয় ক্লাবও। চেলসিতে তিন বছর কাটিয়ে মিলানে দুবছরের চুক্তিতে বসেছেন ৩৪ বছরের স্ট্রাইকার। তার ট্রান্সফার ফি’র বিষয়ে অবশ্য কিছু খোলাসা করা হয়নি।

২০১৮ সালের জানুয়ারিতে আর্সেনালে অর্ধযুগ কাটিয়ে ১৮ মিলিয়ন ইউরোয় চেলসিতে এসেছিলেন জিরুদ। স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ইউরোপা লিগ জিতেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটিতে ১১৯ ম্যাচ খেলে ৩৯ গোল করেছেন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৩১ ম্যাচে ১১ গোল এনে দিয়েছেন চেলসিকে। কিন্তু গত মৌসুমটা মোটেই ভালো কাটেনি জিরুদের। মাত্র ৮ ম্যাচে বর্তমান ইউরোপ সেরাদের শুরুর একাদশে থাকতে পেরেছেন। গত মাসে এক বছরের নতুন চুক্তি করার পরও তাই সহসাই বিদায় জানালেন লন্ডনকে।

বিষয়:এসি মিলান চেলসি জিরুদ ফ্রান্স সিরি আ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…