গোপালগঞ্জ

ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল তৃতীয় শিক্ষার্থীও

সকালে দুই বন্ধু রুদ্র ও মুরাদের মৃত্যুর খবর পাওয়া গেছে

তিন যুবকের ছবি, একজন sunglasses পরা, অন্যজন বাইক চালাচ্ছে, তৃতীয়জন হিজাব পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন যুবকের ছবি, একজন sunglasses পরা, অন্যজন বাইক চালাচ্ছে, তৃতীয়জন হিজাব পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আগে দুই বন্ধুর পরে মোটরসাইকেলে থাকা তৃতীয়জনও মৃত্যুবরণ করেছে। নিহত ওই শিক্ষার্থীর নাম ফাইম।

সোমবার সকাল ১০ টার দি‌কে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়‌কের শি‌কিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। এর আগে সকালে দুই বন্ধু রুদ্র ও মুরাদের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

নিহত ৩ শিক্ষার্থীর বাড়ি উপ‌জেলার উত্তরপাড় এলাকায়।

কোটালীপাড়া থানার ও‌সি মো. জিল্লুর রহমান ব‌লে‌ন, ঘটনার সময় নিহত  ৩ বন্ধু মোটরসাই‌কেল যো‌গে কোটালীপাড়া থে‌কে শি‌কিরবাজার যা‌চ্ছিল। তা‌দের মোটরসাই‌কেল‌টি শি‌কির বাজার এলাকায় পৌঁছা‌লে বিপরীতগামী পণ্যবাহী এক‌টি ট্রা‌কের স‌ঙ্গে মু‌খোমুখি সংঘ‌র্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়:গোপালগঞ্জ তিন বন্ধু নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…