চট্টগ্রাম সরকারী কলেজে আবারো ছাত্রলীগের রনী গ্রুপ ও টিনু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধ হওয়ার দাবি করেছে এক গ্রুপ।
দুপুর ১টার দিকে কলেজ গেইটে মানববন্ধনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেসময় কলেজে শত শত শিক্ষার্থী ভেতরে আটকা পড়ে।
সংঘর্ষের পর রনী গ্রুপ ক্যাম্পাসের ভেতরে এবং টিনু গ্রুপ কলেজের বাইরে অবস্থান নেয়। অার মাঝামঝি অবস্থানে থাকে পুলিশ। দুপুরের পর থেকে চট্টগ্রাম কলেজ রোডে যানবহন চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়ে আসে।
প্রায় ৩ যুগ পর শিবিরের দখল থেকে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ রাহুমুক্ত করার পর আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপ গত কয়েক মাস ধরে প্রতিনিয়ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারিতে লিপ্ত রয়েছে।








