বিনোদন

ক্যাটরিনা ঝড়ে ১০ লাখ

ক্যাটরিনা কাইফ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রীতিমত ছোটখাট একটা ঝড়ই বইয়ে দিলেন ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে মাত্রই পা রেখেছেন তিনি। আর যোগ দিয়েই রীতিমত হুলস্থূল বাঁধিয়ে ফেলেছেন। এক দিনের মধ্যেই ফলোয়ারের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০ লাখে।

এ পর্যন্ত মাত্র দুটি ছবি পোস্ট করেছেন। এর মাঝে একটি আবার বেশ খোলামেলা। সাদা শুভ্র তোয়ালে গায়ে ক্যাটের এ ছবিটি তুলেছিলেন বিশ্বখ্যাত ফটোগ্রাফার মারিও টেসটিনো।

‘ব্যাঙ ব্যাঙ’ ছবির এই নায়িকা গতকাল শনিবার সকালে আরেকটি ছবি পোস্ট করেন। সকালের ঘুম জড়ানো সে ছবিতে ক্যাটরিনা লেখেন,‘আমার সকালবেলা! আর এভাবেই জেগে উঠি আমি’।

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

ইদানিং সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালোই মজেছেন ক্যাটরিনা। সেটা স্পষ্ট! গত বছর জুলাইয়ে তার জন্মদিনে যোগ দিয়েছিলেন ফেসবুকে। আর এবার ইনস্টাগ্রামে। ক্যাটরিনার এখনকার ব্যাস্ততা ‘জাগ্গা জাসুস’ ছবির মুক্তি নিয়ে। ক্যাটরিনা-রনবীরের এ ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ জুলাই। টাইমস অব ইন্ডিয়া।

ক্যাটরিনার ইনস্টাগ্রামের ভিডিও

বিষয়:ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…