চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ হয়ে বার্সায় ফিরছেন জাভি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পরপরই ফিসফাস, চাকরি হারাতে চলেছেন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে। যদিও ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ বলছেন, কোচের প্রতি এখনো আস্থা হারাননি তিনি। তবে তার কথায় যে ফাঁক আছে সেটাই যেন প্রমাণ করতে চাইছে কাতালান রেডিও স্টেশন রেসওয়ান। রেডিওটির দাবি, ভালভার্দের জায়গায় আড়াই বছরের চুক্তিতে কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে সাবেক কিংবদন্তি জাভি হার্নান্দেজকে!

বার্সার সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডারের একজন জাভি। দলটির হয়ে আট লা লিগা, তিন কোপা ডেল রে, চার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপও জিতেছেন এই মিডফিল্ডার। ২০১৫ সালে দ্বিতীয়বারের মত দলকে ট্রেবল জিতিয়ে কাতারের দল আল শাদে যোগ দেন কিংবদন্তি এই ফুটবলার। বর্তমানে এই দলটির দায়িত্বেই আছেন তিনি।

প্রস্তাব নিয়ে জাভির সঙ্গে দেখা করতে কাতারের রাজধানী দোহায় উড়ে গিয়েছিলেন ক্লাবের প্রধান নির্বাহী অস্কার গারু ও এরিক আবিদাল। শুক্রবার সেখানে আলোচনাও হয়েছে তিনজনে মিলে। সেখানেই আড়াই বছরের জন্য কোচ হওয়ার প্রস্তাব হয়েছে ঘরের ছেলেকে। রেসওয়ানের দাবি, জাভি রাজি থাকলে ভালভার্দেকে এখনই বরখাস্ত করে দায়িত্ব তুলে দেয়া হবে তার কাঁধে।

প্রস্তাবের পক্ষে না বিপক্ষে- কী মত দিয়েছেন জাভি সেটা অবশ্য জানাতে পারেনি রেসওয়ান। প্রস্তাবে যদি রাজি না হন জাভি সেক্ষেত্রে হয়তো চাকরিটা বেঁচে যেতে পারে ভালভার্দের। আপাতত জাভির চেয়ে যোগ্য বিকল্প হিসেবে কাউকে মনে না ধরায় হয়তো মৌসুমের বাকি সময়টা ভালভার্দেকে দিয়ে পার করে দিতে পারে বার্সা।

তবে মৌসুম শেষে যে আর ভালভার্দেকে ন্যু ক্যাম্পে দেখা যাবে না সেটা নাকি প্রায় ঠিকই করে রেখেছে বার্সা। বিশেষ করে গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রোমা আর লিভারপুলের কাছে হেরে হতাশজনক বিদায়ের পাশাপাশি চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে দুর্বল মানসিকতা আর হারগুলো বেশরকম খেপিয়ে তুলেছে সমর্থকদের। সৌদি আরবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সুপার কাপের সেমিফাইনালের আগে নিজ সমর্থকদের কাছ থেকেও দুয়ো শুনতে হয়েছে ভালভার্দেকে।

জাভির পাশাপাশি কোচদের ছোট এক তালিকাও করা আছে বার্সার কর্মকর্তাদের কাছে। সেই তালিকায় আছেন বার্সার দুই সাবেক খেলোয়াড় রোনাল্ড কোমেন ও থিয়েরে অরিঁ, আছে বেলজিয়ামের স্প্যানিশ কোচ রবের্তো মার্টিনেজের নামও। তবে জাভি বাদে যিনিই কোচ হোন না কেন, তাদের দায়িত্ব শুরু হতে পারে নতুন মৌসুমে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভি হার্নান্দেজবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT