ফুটবল

মরিনহোকে প্রশংসায় ভাসালেন ক্রুস

মরিনহোকে প্রশংসায় ভাসালেন ক্রুস

বার্সোলোনার মাঠ ন্যু ক্যাম্প থেকে জিতে ফিরেছে রিয়াল মাদ্রিদ। কয়েকদিন আগে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের কোচের দায়িত্ব নিয়ে বার্সাকে হারানো, রিয়ালের তারকা সাবেক টনি ক্রুস তাই মরিনহোকে প্রশংসায় ভাসালেন।

রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্রুস এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে আলোচনা করেছেন এবং মরিনহোর কার্যকর কৌশলের কথা বলেছেন।

‘গত দুই বছর ধরে এল ক্ল্যাসিকোগুলোতে বার্সেলোনাই আধিপত্য বিস্তার করছিল। দুর্ভাগ্যবশত শেষ ছয়-সাতটি ম্যাচে এমন ঘটেছে। আমরাও এমনই আশঙ্কা করেছিলাম। কারণ আগের ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ গড়ে চারটি করে গোল হজম করেছিল। তবে পরিস্থিতি বদলেছে। এর জন্য মরিনহোর কাজের প্রশংসা করতেই হয়। দলটি অসাধারণ খেলেছে এবং তিনি তাদের দারুণভাবে প্রস্তুত করেছিলেন।’

জার্মান কিংবদন্তি রিয়াল মাদ্রিদের সাহসী কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন, ‘ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদ এবং মরিনহো অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। যা সাম্প্রতিক এল ক্ল্যাসিকোগুলোর তুলনায় একটি বড় পার্থক্য ছিল। ফরোয়ার্ডরা দারুণ দায়িত্ব নিয়ে খেলেছেন। আবার এমন কিছু মুহূর্তও ছিল যখন তারা খুব ভালো রক্ষণভাগ সামলেছেন। রিয়াল মাদ্রিদ প্রায় প্রতিটি দ্বৈরথেই জয়ী হয়েছে, কারণ তাদের মধ্যে তীব্রতা ছিল অনেকবেশি।’

বিষয়:টনি ক্রুস বার্সেলোনা মরিনহো রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…